অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

ভারতে ইলিশ রপ্তানির খবরেই দাম আরও চড়া

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

প্রাচ্যের ভেনিস ‘বরিশাল’ থেকে দুর্গাপূজা উপলক্ষে  আড়াই শ টন ইলিশ ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অনুমতি পেয়েছে স্থানীয় পাঁচটি প্রতিষ্ঠান। প্রথম দফায় গত বুধবার রাতে বরিশাল থেকে ১৯ টন ও শুক্রবার রাতে আরও ১০ টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে।

ভারতে রপ্তানি করা ইলিশের দাম অবশ্য স্থানীয় বাজারের চেয়ে কম। রপ্তানি করা ৬০০ থেকে ৯০০ গ্রাম আকারের ইলিশ বরিশালের পোর্ট রোড বাজারে ৫৮ হাজার টাকা মণ বা ১ হাজার ৯০ টাকা (১০ ডলার) কেজি দরে বিক্রি হয়েছে। একই আকারের ইলিশ স্থানীয় লোকজনকে কিনতে হচ্ছে ১ হাজার ৪৫০ টাকা কেজিতে।

ভারতে ইলিশ রপ্তানির আগে ১ কেজি বা তার চেয়ে বেশি ওজনের প্রতি মণ ইলিশের দাম ছিল ৬০ থেকে ৬৪ হাজার টাকা। রপ্তানি শুরুর পর তা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার থেকে ৭০ হাজার টাকা।

আর ৭৫০ থেকে ৯০০ গ্রাম ওজনের প্রতি মণ ইলিশ আগে বিক্রি হতো ৫২ থেকে ৫৪ হাজার টাকা, যা রপ্তানি শুরুর পর বেড়ে ৫৫ থেকে ৬০ হাজার টাকা। এ ছাড়া ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের প্রতি মণের দাম ছিল ৪০ হাজার থেকে ৪৪ হাজার টাকা, যা বেড়ে হয়েছে ৪৮ থেকে ৫৪ হাজার টাকা।

গত বছরও ভারতে ইলিশ রপ্তানির পর দাম বেড়েছিল। তখন রপ্তানির আগে এক কেজি বা তার চেয়ে বেশি ওজনের ইলিশের মণপ্রতি দাম ছিল ৪০ থেকে ৪২ হাজার টাকা। রপ্তানি শুরুর পর তা বেড়ে হয়েছিল ৪৪ থেকে ৫০ হাজার টাকা মণ। ৭৫০ থেকে ৯০০ গ্রামের ওজনের প্রতি মণের দাম ছিল ৩৫ থেকে ৩৭ হাজার টাকা, যা বেড়ে হয়েছিল ৩৮ থেকে ৪২ হাজার টাকা। এ ছাড়া ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের প্রতি মণ ইলিশ ৩০ থেকে ৩২ হাজার টাকা ছিল, যা ৩২ থেকে ৩৬ হাজার টাকায় উঠেছিল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।