বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন ব্যাংক থেকে প্রচুর অর্থ বিদেশে পাচার হয়ে গেছে। তিনি বলেছেন, ‘যারা অর্থ পাচার করেছে তাদের কিছু সম্পদ দেশে আছে। দেশ ও বিদেশ দুই চ্যানেলে যেভাবেই হোক সম্পদগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করব।
গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরো বলেন, ‘এরই মধ্যে অ্যাসেট রিকভারি ইনস্টিটিউশন গঠনের চেষ্টা করছি। সেখান থেকে যে টাকাটা আসবে সেটা দিয়ে আমরা ঘাটতি মেটানোর চেষ্টা করব। হয়তো সব টাকা ফেরত পাব না। ১০০ টাকার মধ্যে ৫০ টাকা পাব।