অর্থ লিপি

১৬ জুন ২০২৬ মঙ্গলবার ২ আষাঢ় ১৪৩৩

‘ধুম ৪’ মাতাবেন রণবীর কাপুর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বলিউডের অন্যতম সফল অ্যাকশন-থ্রিলার সিরিজ ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজি। ২০০৪ সালে মুক্তির পর এই একটি সিনেমা বদলে দিয়েছিল হিন্দি অ্যাকশন সিনেমার প্রচলিত গল্প বলার ধরন।

অনেকদিন থেকেই ধরেই শোনা যাচ্ছিল, ‘ধুম’-এর চতুর্থ পর্বের প্রস্তুতি চলছে। অনেক বার অনেক কিছু সোনা গেছে, একবার গুঞ্জন ছিল ধুম ৪ এর পর্দা কাঁপাতে আসবেন বাদশা খ্যাত শাহরুখ খান। সর্ব শেষ সোনা যায় কিং খান নয়, ধুম ৪ মাতাবেন তামিল সুপার স্টার রাম চরন।

এবার জানা গেল ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি মাতাবেন সময়ের অন্যতম জনপ্রিয় অ্যাকশন হিরো রণবীর কাপুর।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এতদিন ধরে চলতে থাকা জল্পনার অবসান হলো। ‘ধুম ৪’-এর প্রাথমিক গল্প শুনে এটির সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ নিজেই নাকি প্রকাশ করেছেন অভিনেতা রণবীর কাপুর।

‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির বাড়তি আকর্ষণ তৈরি হয় খল চরিত্রকে কেন্দ্র করে। এর আগে সেই চরিত্রে বক্স অফিস কাঁপাতে দেখা গেছে জন আব্রাহাম, হৃত্বিক রোশন, আমির খানদের।

এবার সেই ব্লক ব্লাস্টার সিনেমার লিগ্যাসি বহন করবেন রণবীর কাপুর। তবে এত চমকের মাঝে একটা দুঃসংবাদও রয়েছে এবারের সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় আর অভিষেক বচ্চনকে দেখা যাবে না।

উদয় চোপড়া আগেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে ফেলেছেন। শোনা যাচ্ছে তার পরিবর্তে দুই পুলিশ অফিসারের চরিত্রের জন্য যশরাজ ফিল্মসের তরফে প্রস্তাব গেছে বলিউডের নবীন প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেতার কাছে।

২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুতে শুটিংয়ের কথা রয়েছে। এর মধ্যে রণবীর তার ‘লাভ অ্যান্ড ওয়ার’, ‘রামায়ণ’-এর প্রথম ও দ্বিতীয় পর্বের শুটিং শেষ করবেন। এরপরই যোগ দেবেন ধুম ৪ এর শুটিংয়ে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।