অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

ওড়িশায় ট্রেন দুর্ঘটনার কারণ চিহ্নিত, প্রতিবেদন শিগগিরই: অশ্বিনী বৈষ্ণব

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতে ওড়িশায় বালাসোরের কাছে স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেছে ২৮৮ জনের। কী কারণে এত বড় দুর্ঘটনা, তার প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে বলে রবিবার জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিন ট্রেনের সংঘর্ষের কারণও উদঘাটন হয়েছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বহংগা বাজার স্টেশনে দুটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। ঘণ্টায় ১২৮ কিলোমিটার গতিতে স্টেশনের দিকে যাচ্ছিল চেন্নাইমুখী করমণ্ডল এক্সপ্রেস। হঠাৎ লাইনচ্যুত হয়ে পাশের লেনে স্থির থাকা একটি মালবাহী ট্রেনের ওপর উঠে যায় যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন। ছড়িয়ে ছিটিয়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের ১৫টির মতো বগি। এ ঘটনায় বহু মানুষ আহত হন।

এ ঘটনায় সংবাদ সংস্থা এনএনআই-এর সঙ্গে কথা বলার সময় রেলমন্ত্রী বলেন, ‘দুর্ঘটনাকবলিত লাইন সংস্কার করা হচ্ছে। এর মূল কারণ চিহ্নিত করা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা কমিশনার শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা আজকের মধ্যে রেল লাইন পুনরুদ্ধারের চেষ্টা করবো। সব মৃতদেহ সরানো হয়েছে। বুধবারের মধ্যেই যেন এই লাইনে ট্রেন চলাচল শুরু করতে পারে।’

আহত ও মৃতদেহ সরিয়ে নিতে কাজ করেছে ভারতীয় বিমান বাহিনীর বেসামরিক প্রশাসন। রেলওয়ের সঙ্গে সমন্বয় করে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ইস্টার্ন কমান্ড বলছে, মর্মান্তিক পরিস্থিতি মোকাবিলায় এই সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।