গত বছরের (২০২৩) আগস্ট মাসে চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিমে সব ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।
উল্লেখ্য, এর আগে ৮ ফেব্রুয়ারি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েসব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর ও পাঠিয়েছে। দেশের সর্বস্তরের জনগণকে বিশেষ করেবয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করারলক্ষ্যে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, এবং ১৩ই আগস্ট সর্বজনীন পেনশন স্কিমবিধিমালা, ২০২৩ প্রণয়ন করে সরকার।

সর্বজনীন পেনশন স্কিমে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী বা উক্ত প্রতিষ্ঠানেরমালিক, অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা স্বকর্মে নিয়োজিত ব্যক্তি, দারিদ্র্য সীমার নিচেবসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তিরা অংশ নিতে পারেন। অংশগ্রহণের সুযোগ রয়েছে বিদেশেকর্মরত বা অবস্থানকারী যে কোনো বাংলাদেশি নাগরিকের।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, সর্বস্তরের জনগণকে একটি টেকসই ও সুসংগঠিতসামাজিক নিরাপত্তা বলয়ে অন্তর্ভুক্তির উদ্দেশ্য পূরণকল্পে আর্থিক প্রতিষ্ঠানে কর্মরতকর্মকর্তা–কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো। এর আগে ব্যাংকিং খাতে কর্মরতদের জন্যও এ ধরনের নির্দেশনা দেওয়া হয়।