অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

আগামীকাল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে যে সব এলাকায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগামীকাল সোমবার ১৭ জুলাই ২০২৩, ঢাকা  ১৭ শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনউপলক্ষে গুলশান, ক্যান্টনমেন্ট বনানী এলাকা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে ঢাকা১৭ নির্বাচনী এলাকায় অবস্থিত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগগুলো সীমিত পরিসরে খোলা থাকবে।

আজ রবিবার ১৬ জুলাই ২০২৩, বাংলাদেশ ব্যাংক থেকে সংক্রান্ত একটি নির্দেশনা দেশেরসব ব্যাংক আর্থিকপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, নির্বাচন সংশ্লিষ্ট এলাকায় বন্ধ থাকবে মোবাইল সার্ভিসেস প্রোভাইডার (এমএফএস), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার(পিএসপি) প্রতিষ্ঠান। তবে এমএফএস, পিএসও এবং পিএসপির প্রধান কার্যালয় থাকলেসীমিত পরিসরে খোলা থাকবে।

এছাড়া একই দিন আরও ৭টি পৌরসভা এবং উপজেলা ইউয়িন পরিষদের সাধারণনির্বাচন শূন্য পদে উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের শাখা উপশাখা বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১২ই জুলাইয়ের প্রজ্ঞাপন মোতাবেক আগামীকাল সোমবার (১৭ই জুলাই) ঢাকা১৭ শূন্য আসন ৭টি পৌরসভার (পিরোজপুরজেলার ভান্ডারিয়া পৌরসভা, চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভা, কুমিল্লা জেলারদেবিদ্বার পৌরসভা, যশোর জেলার বেনাপোল পৌরসভা, চট্টগ্রাম জেলার দোহাজারীপৌরসভা, শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা সিরাজগঞ্জ জেলার তাড়াশপৌরসভা) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান গুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বাউপশাখা বন্ধ থাকবে।

একই দিনে রাজশাহী জেলার বাঘা উপজেলা পরিষদের শূন্য পদের উপনির্বাচন দেশের ২৯টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং ১১টি ইউনিয়ন পরিষদের (নির্বাচনীএলাকার তালিকা) শূন্য পদের উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় শাখা বা উপশাখা বন্ধ থাকবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।