অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আমেরিকায় ভোটাভুটিতে স্পিকারের পদ হরিয়েছেন ম্যাকার্থি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভোটাভুটিতে হেরে গেলেন কেভিন ম্যাকার্থি। তিনি আর মার্কিন হাউসের স্পিকার নন। স্পিকারের পদ হরিয়েছেন ম্যাকার্থি। ২৩৪ বছরের ইতিহাসে এই প্রথমবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার তার দলেরই আনা প্রস্তাবে হেরে গেলেন। ম্যাকার্থি ২১৬-২১০ ভোটে হেরেছেন।

ডেমোক্র্যাটদের সঙ্গে সহয়োগিতা করার জন্য ম্যাকার্থির বিরুদ্ধে দক্ষিণপন্থি রিপাবলিকানরা রীতিমতো ক্ষুব্ধ ছিলেন। এরকম আটজন এমপি ম্যাকার্থির বিপক্ষে ভোট দিয়েছেন। ডেমোক্র্যাটরা তার বিরুদ্ধে ভোট দিয়েছেন।

ফলে সামান্য ব্যবধানে তাকে হারতে হয়েছে। হারের পর ম্যাকার্থি বলেছেন, ‘৫৫তম স্পিকার হিসাবে আমার যাত্রা শেষ হলো।  স্পিকার হিসাবে প্রতিটি মিনিট আমি উপভোগ করেছি। তবে একটা কথা আমি আপনাদের জানাতে চাই।

ঠিক কাজ করাটা সব সময় সহজ নয়। আমার কোনো অনুশোচনা নেই।’

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দ্রুত যেন হাউস তার স্পিকার নির্বাচন করে নেয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লিখিতভাবে জানিয়েছেন, ‘দেশকে এখন জরুরি চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই দেরি করা সম্ভব নয়। হাউস যেন দ্রুত পরবর্তী স্পিকার নির্বাচন করে।’

ম্যাকার্থি জানিয়ে দিয়েছেন, তিনি আর স্পিকার হওয়ার জন্য লড়বেন না। এই অবস্থায় পরবর্তী স্পিকার কে হবেন, তা এখনো স্পষ্ট নয়।  ম্যাকার্থির বন্ধু ও নর্থ ক্যারোলিনার এমপি প্যাট্রিক ম্যাকহেনরি নাম শোনা যাচ্ছে। তিনি ভোটাভুটির আগে বিতর্কের সময় ম্যকার্থির সমর্থনে বলেছেন। তিনিই এখন প্রোটেম স্পিকার হয়েছেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।