স্বাধীনতার পর থেকে কর ছাড়ের যে সুবিধা দেওয়া হয়েছে, তা আর দেওয়ার পক্ষে নয় সরকার এমনটাই বলছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন। তিনি আরও বলেন, এ মানসিকতা থেকে আমাদের বের হওয়া দরকার।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় ভ্যাট আদায়ে পিছিয়ে পড়ার জন্য সব পক্ষের মানসিকতাকে দায়ী করে সালেহউদ্দিন আহমেদ বলেন, ভ্যাট-ট্যাক্স না দিলে সামাজিক সুবিধা থেকে বঞ্চিত হন নাগরিকরা। তাই যায় যার অবস্থান থেকে সবার ভ্যাট-ট্যাক্স দেওয়া উচিত।
অর্থ উপদেষ্টা বলেন, ৫০ বছর ধরে বহু শিল্প শারীরিক দিক থেকে বড় হয়ে গেছে। কিন্তু তারা নিজেদেরকে এখনও বড় ভাবতে পারে না, শিশু মনে করে। তাদের নাম আর বললাম না।
তিনি বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বেরিয়ে আসবে, যাকে বলে এলডিসি উত্তরণ হবে। তাই কর ছাড়ের এসব সুবিধা থেকে বেরিয়ে আসতে হবে, নিজেদের প্রতিযোগিতামূলক করে তুলতে হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।