আধুনিক সমাজে চলার পথে প্রয়োজনে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা তোলা একটি সাধারণ বিষয় ।ব্যাংকের সিরিয়াল এড়াতে ব্যাংকগুলিও এখন ডেবিট কার্ড ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে।আমরা ব্যক্তিগত প্রয়োজনে সব সময় ক্যাস টাকা সাথে রাখিনা যে কোন প্রয়োজনে ডেবিট কার্ড ব্যবহার করে থাকি।ডেবিট কার্ডের সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা ও রয়েছে।তারপরও সার্বিকভাবে সুবিধার কথা বিবেচনায় নিয়ে আমরা হরহামেশাই ডেবিট কার্ড ব্যবহার করে থাকি।
যেহেতু আমরা পেপারের লোক, ব্যক্তিগত একটি বিপদের কথা পাঠকদের জানানোর উদ্দেশ্যে এই লেখা,এই ঘটনা থেকে পাঠকগণ উপকৃত হতে পারেন।এটিএম বুথ থেকে টাকা তোলার সময় খেয়াল রাখবেন কোন সময় ই অল্প লোকজন চলাচল করে এমন স্থানের এটিএম বুথ এড়িয়ে চলবেন।বিশেষ করে রাতে।
অনেক ক্ষেত্রে এই সব এটিএম বুথে লোক ডুকে বসে থাকে টাকা তোলার অভিনয় করে, নতুন একজন ডুকলে বলবে দেখেন তো আপনার টাকা উঠে কিনা আমার উঠছেনা বলে পাশে দাড়িয়ে দেখে,গেটের বাহিরে আরও ১/২জন থাকে।এরা মূলত এলাকার স্থানীয় নেশাগ্রস্ত মাস্তান ও হাইজ্যাকার।
আজ সন্ধার পরে কালশী ফ্লাই ওভারের নিচে আমি এমন এক পরিস্থিতিতে পরেছিলাম ভাগ্য ভালো হাইজ্যাক পার্টির একজনকে আমি চিনি বিধায় এই যাত্রায় বেঁচে গিয়েছি।কেননা ঐ হাইজ্যাকারের যে বস তাকে একবার গাড়ি এক্সিডেন্টে অসুস্থ হবার পরে আমি তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম।গত বছর ও এমন সমস্যাতে পরেছিলাম,ভাগ্য ভালো ছিল তখন সেই বুথের সিকিউরিটি আমার পূর্ব পরিচিত ছিল বিধায় চোখের ইশারায় বের হয়ে যেতে বলেছিলেন।
ইদানীং পাড়ায় মহল্লায় চলার পথে এটিএম বুথ গড়ে উঠেছে।
আমাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে ব্যস্ততম এলাকার এটিএম বুথ ব্যবহার করার চেস্টা করি।সম্ভব হলে একজনকে সাথে নিয়ে এটিএম বুথ ব্যবহার করি বিশেষ করে মহিলারাগন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।