অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

বার্সার সাথে নাপোলির সমতা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত নাপোলির সঙ্গে ১-১ সমতা নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। ঘরোয়া লিগে ধুঁকতে থাকা দুই ক্লাব প্রথমার্ধে উপহার দেয় নিষ্প্রভ পারফরম্যান্স।

৬০ মিনিটে এসে ডেডলক ভাঙেন বার্সা ফরোয়ার্ড লেভানডোভস্কি। ১৫ মিনিট পর নাপোলির নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন স্কোরলাইন ১-১ করে দেন।

প্রথমার্ধে অবশ্য নাপোলির তুলনায় গোছানো ফুটবল খেলেছিল বার্সাই। নাপোলি ছিল অগোছালো। নিজেদের অর্ধ থেকেই বের হতে চায়নি তারা। বার্সার হয়ে নকআউটে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে খেলতে নামা লামিনে ইয়ামাল গোলের সুযোগ তৈরি করেছিলেন। দুর্ভাগ্য তার একটি শট চলে যায় লক্ষ্যের বাইরে। আরেকটি সেভ করেছেন প্রতিপক্ষ গোলকিপার। লেভানডোভস্কির গোলের আগে ইলকায় গুন্দোগান দুবার চেষ্টা করলেও লক্ষ্যে রাখতে পারেননি শট।

আরও পড়ুন…

মায়ামির শুরু জয় দিয়ে, দুটি গোলই করালেন মেসি

অপর দিকে আর্সেনাল-পোর্তোর ম্যাচটি ড্রয়ের পথেই এগুচ্ছিল। কিন্তু যোগ হওয়া সময়ে গোল হজম করে অপ্রত্যাশিত হার দেখেছে আর্সেনাল। নির্ধারিত সময়ে ম্যাচটা গোলশূন্য ছিল। যোগ হওয়া সময়ের চার মিনিট পর্যন্তও স্কোর লাইন ছিল এক। পরের মিনিটে গেলেনোর বাঁকানো শট নির্ধারণ করে দেয় ভাগ্য।

২০১১ সালের পর আর্সেনাল এই প্রথম লক্ষ্যে কোনও শট রাখতে পারেনি। যারা ২০১০ সালের পর কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন দেখছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।