অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

ইউক্রেনের ৪ অঞ্চলে ভোট, জয়ী পুতিনের সমর্থক দল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইউক্রেনের কাছ থেকে দখলে নেওয়া দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসনে সম্প্রতি ভোট হয়েছে। গত রোববার এই ভোটের ফল প্রকাশ করে বলা হয়েছে, সেখানে ইউনাইটেড রাশিয়া পার্টি জয়লাভ করেছে। এই ভোটের কড়া সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা বলছে, এর ফল রাশিয়াকে ভোগ করতে হবে।

গত বছরের সেপ্টেম্বরে ইউক্রেনের এই চার অঞ্চলকে নিজেদের বলে ঘোষণা করে রাশিয়া। এর এক বছর পর সেখানে ভোট দেওয়া হয়। এই ভোটের ফল রোববার প্রকাশ করা হয়। ভোটে জয় পাওয়া ইউনাইটেড রাশিয়া পার্টি মূলত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থক।

ইউক্রেনের এই চার অঞ্চল ছাড়াও রাশিয়ার অঞ্চলগুলোতেও ভোট হয়েছে। এসব ভোটেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা ক্রেমলিন–সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। আর ইউক্রেনের এই চার অঞ্চলে পুতিন–সমর্থিত প্রার্থীরা ভোট পেয়েছেন ৭০ শতাংশের বেশি।

যদিও এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। ইউক্রেন বলছে, এই নির্বাচন অবৈধ। ইইউ বলছে, ‘ইউক্রেনের এলাকগুলো বেআইনিভাবে দখল করে তার বৈধতা দেওয়ার যে চেষ্টা রাশিয়া করছে, তার বিরোধিতা করছি আমরা।’ তারা বলছে, যারা এই নির্বাচনে সঙ্গে জড়িত ছিল এবং যেসব নেতারা এই ভোটে অংশ নিয়েছেন তাদের এর ফল ভোগ করতে হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।