৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। রাজ্যটির মুলুগু জেলায় আজ বুধবার (৪ ডিসেম্বর) সকালে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, আজ সকাল ৭টার দিকে তেলেঙ্গানার মুলুগু রাজ্যে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূমি থেকে ৪০ কিলোমিটা গভীরে।
স্থানীয়রা জানিয়েছেন, হায়দরাবাদ, মুলুগু ও এর পার্শ্ববর্তী জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূমিকম্পের মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘তেলেঙ্গানা ওয়েদারম্যান’ নামে এক ব্যবহারকারী লিখেছেন, ‘গত ২০ বছরের মধ্যে তেলেঙ্গানায় এত শক্তিশালী ভূমিকম্প হয়নি। হায়দরাবাদসহ সমগ্র তেলেঙ্গানায় ভূমিকম্প অনুভূত হয়েছে।’
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, তেলেঙ্গানা ভূমিকম্পের সর্বনিম্ন ভূমিকম্প ঝুঁকিপ্রবণ অঞ্চলে রয়েছে, কারণ এটি সিসমিক জোন–২–তে পড়েছে। তারপরও সেখানে আজ তীব্র ভূমিকম্প অনুভূত হলো।
ভারতে ২ থেকে ৬ পর্যন্ত চারটি সিসমিক জোন রয়েছে। এর মধ্যে জোন–২ সর্বনিম্ন ঝুঁকিপ্রবণ এবং জোন–৬ সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ অঞ্চল।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।