অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় ট্রলারডুবির ৫ দিন পর ৫ জেলের মরদেহ উদ্ধার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভোলার চরফ্যাশনে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের পাঁচদিন পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন দুই জেলে।

শুক্রবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে মেঘনার দক্ষিণে সাগর মোহনা থেকে মরদেহ গুলো উদ্ধার করা হয়। সামরাজ মাছঘাটের ব্যবসায়ী রিপন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত ও নিখোঁজ সবার বাড়ি চরফ্যাশনে। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

মাছঘাট সূত্রে জানা যায়, গত ২৫ তারিখ ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যায় ১১ জেলে। ওইদিন সাগর উত্তপ্ত থাকায় ট্রলারটি ডুবে যায়। এতে ১১ জেলে নিখোঁজ হয়। তবে নিখোঁজের পরদিন রাঙাবালি থেকে চার জেলে উদ্ধার হয়।

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়ে এমন ঘটনা ঘটায় ঝামেলা পড়ার ভয়ে উদ্ধার চারজন ট্রলারডুবির বিষয়টি প্রশাসনকে জানাননি। তবে নিখোঁজদের স্বজনরা ট্রলার নিয়ে নিজেরাই খোঁজা শুরু করেন। অবশেষে নিখোঁজের পাঁচদিন পর পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।