আজ বুধবার (১০ই জানুয়ারি) বেলা ১০টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ অনুষ্ঠান শুরু হয়। নির্বাচনে জয়ী নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। শপথ অনুষ্ঠানের আগে থেকেই নতুন সংসদ সদস্য এবং তাদের সমর্থকরা সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন।
শপথ অনুষ্ঠানের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথ নেন। পরে একযোগে সবাইকে শপথবাক্য পাঠ করান তিনি।
আজ বুধবার সকাল ১০টায় আওয়ামী লীগের সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। স্বতন্ত্র সংসদ সদস্যরা ১১ টায় এবং জাতীয় পার্টি ১২টায় শপথ নেওয়ার কথা রয়েছে।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এ কে এম আব্দুস সালাম শপথ পরিচালনা করেন।
এর আগে গতকাল মঙ্গলবার (৯ই জানুয়ারি) নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকারকে শপথ পড়াতে হয়।
সংবিধান অনুযায়ী বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ সংসদে সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি আগে সংসদ সদস্য হিসেবে নিজের শপথ নিজেই গ্রহণ করেন। পরে তিনি শপথ পত্রে স্বাক্ষর করেন। এরপর স্পিকার নির্বাচিত অন্যদের শপথ পড়ান।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।