অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

ইদে মুক্তির জন্য পাচ্ছে দেশি পাঁচ সিনেমা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

কয়েক বছর ধরে শুধু ইদ উৎসবে ছবি মুক্তির তোড়জোড় দেখা যায় দেশি চলচ্চিত্র সংশ্লিষ্টদের, সবাই তাদের চলচ্চিত্র মুক্তি দিতে চান ইদ বাজারে। এই ইদ উৎসবে ঢালিউডে পাঁচটি ছবি মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। মুক্তির তালিকায় থাকা চূড়ান্ত ছবি হচ্ছে ‘তুফান’, ‘ময়ূরাক্ষী’, ‘আগন্তুক’, ‘ডার্ক ওয়ার্ল্ড’ ও ‘রিভেঞ্জ’।

মাসখানেক আগে থেকেই শোনা যাচ্ছিল, ঈদুল ফিতরের মতো এবারও ডজনখানেক ছবি মুক্তি পাবে। শেষ মুহূর্তে এসে সম্ভাব্য মুক্তির তালিকা থেকে সরে আসে বাকি সব ছবি। প্রযোজক-পরিচালকদের কেউ বলেছেন, শুটিং শেষ করতে পারেননি, তাই ইদে আসা হচ্ছে না। কেউ বলেছেন, এত ছবির ভিড়ে না এসে পরে আসাটাই ভালো হয়।

এখন সিনেমার প্রচার-প্রচারণার সবচেয়ে বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। মুক্তির আগমুহূর্তে এসে পাঁচ ছবির ট্রেলার, গান, নিত্যনতুন পোস্টার পর্যায়ক্রমে ফেসবুক, ইনস্টাগ্রামে প্রকাশ করে দর্শক টানার চেষ্টা করছে সংশ্লিষ্ট সব প্রযোজনা প্রতিষ্ঠান। এর মধ্যে ‘তুফান’, ‘ময়ূরাক্ষী’সহ অন্য ছবিগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান আবার তাদের শিল্পী-কলাকুশলীদের নিয়ে সংবাদ সম্মেলনও করেছে। সেখানে ছবির নানা দিক নিয়েও তারা কথা বলেছে, জানিয়েছে কেন তাদের ছবি প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করা উচিত।

‘তুফান’ ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ। ছবিটির দেশীয় পরিবেশনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল্লাহ জানিয়েছেন, মাল্টিপ্লেক্সসহ ১২০টির বেশি হলে ‘তুফান’ মুক্তি পাবে। তিনি বলেন, ‘ফিক্সড, পারসেন্টেজ, এমজি—যেখানে যেভাবে ছবি চলে, সেভাবেই প্রেক্ষাগৃহে ছবি দেওয়া হচ্ছে। আশা করছি ১২০-এর ওপরে হল পাবে ‘তুফান’।’ চলচ্চিত্র বিশ্লেষকেরা বলছেন, এটিই এই ঈদের সবচেয়ে বড় আয়োজনের ছবি। এই সিনেমায় নিজেকে ভেঙেচুরে দর্শকদের সামনে ভিন্ন রূপে হাজির হচ্ছেন শাকিব খান। রায়হান রাফীর নির্মাণের মুনশিয়ানা নিয়েও দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ রয়েছে।

‘আগন্তুক’ ২০২২ সালে শ্যামল মাওলা ও পূজা চেরীকে নিয়ে ওয়েব ফিল্ম আকারে শুটিং শুরু হয় ছবিটির। দীর্ঘ সময় নিয়ে তিন ধাপে ছবিটির শুটিং শেষ করা হয়। এখন শোনা যাচ্ছে, ঈদুল আজহায় এটি এখন সিনেমা আকারে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তবে ছবির পরিচালক সুমন ধর বললেন, ‘প্রথম ধাপে শুটিং করার তিন দিনের মাথায় আমরা এটিকে সিনেমা আকারে নির্মাণের প্রস্তুতি নিই। সেই সময় ইউনিট আরও বড় করি।

সিনেমা আকারে শুটিং শুরু করি। কিন্তু একটা পর্যায়ে গিয়ে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এন্টারটেইনমেন্ট একাত্তর বাজেট সমস্যায় পড়ে। দুই ধাপ কাজ শেষ করার পর শুটিং বন্ধ হয়ে যায়। পরে আরেক প্রযোজনা প্রতিষ্ঠান অভি কথাচিত্র এসে বিনিয়োগ করে।’ ছবিটি কোনো একক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। ছবির পরিবেশনা প্রতিষ্ঠান অভি কথাচিত্র সূত্রে জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, লায়ন সিনেমাসসহ ৯টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।

একই পরিবেশক প্রতিষ্ঠান থেকে মুন্না খান ও কলকাতার কৌশানী অভিনীত ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবিটি যমুনা ব্লকবাস্টার সিনেমাস ছাড়াও ময়মনসিংহের পূরবী, ফতুল্লার বনানী, জয়পুরহাটের নাজমাসহ ১২টি একক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মোস্তাফিজুর রহমান মানিক ছবিটির পরিচালক। অভি কথাচিত্র সূত্রে জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, লায়ন সিনেমাসসহ ৯টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।

একই পরিবেশক প্রতিষ্ঠান থেকে মুন্না খান ও কলকাতার কৌশানী অভিনীত ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবিটি যমুনা ব্লকবাস্টার সিনেমাস ছাড়াও ময়মনসিংহের পূরবী, ফতুল্লার বনানী, জয়পুরহাটের নাজমাসহ ১২টি একক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মোস্তাফিজুর রহমান মানিক ছবিটির পরিচালক।

দুই বছর আগে শুটিং শুরু হয় ‘রিভেঞ্জ’ ছবির। এই ছবির মাধ্যমে আবারও বড় পর্দায় জুটি হন রোশান ও বুবলী। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ ছবিটি খুলনা, নওগাঁ, ফরিদপুর ও মেলান্দহের ১২টি একক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, এমনটাই জানিয়েছে প্রেক্ষাগৃহ বুকিংয়ের দায়িত্বে থাকা প্রযোজক ও পরিবেশক কামাল মোহাম্মদ কিবরিয়া। তিনি বলেন, ‘এখনো এক দিন বাকি আছে ঈদ। ১২টি একক প্রেক্ষাগৃহ পেয়েছি। আশা করছি এর মধ্যে মাল্টিপ্লেক্সে কিছু শো পাব আমরা।’

রঙিন দুনিয়ার অন্তরালের গল্প নিয়ে রাশিদ পলাশ নির্মাণ করেছেন ‘ময়ূরাক্ষী’। এতে রুপালি পর্দার নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি। গত বছর সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে দেওয়া হয় মুক্তি। অবশেষে আসছে ঈদুল আজহায় মুক্তি দেওয়া হচ্ছে ছবিটি।

শুধু মাল্টিপ্লেক্সে দেখা যাবে ববি অভিনীত এই ছবি। ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধু স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাসসহ মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাচ্ছে ছবিটি।

চলচ্চিত্র-সংশ্লিষ্ট কেউ কেউ মনে করছেন, মুক্তির তালিকায় ছবির সংখ্যা কম থাকার কারণে ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে টানা বৃষ্টি বা অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে ঝুঁকিও মনে করছেন তাঁরা।

আরও পড়ুন…

ইদে দেশে মুক্তি পাচ্ছে বিদেশী তিন সিনেমা

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।