অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

আসছে ‘পাঠান ২’ শাহরুখ খানের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বলিউড কিং খান গত বছর দুর্দান্ত সাফল্য নিয়ে শেষ করেছেন। ‘পাঠান’ মুক্তির পর থেকে বলিউড ‘বাদশা’র ভক্তদের একটাই প্রশ্ন ছিল এই স্পাই ইউনিভার্সে আবার শাহরুখ খানকে কবে দেখা যাবে। শাহরুখ ভক্তদের সেই প্রশ্নের জবাব পাওয়া গেল। 

নতুন বছরেও চমক নিয়ে হাজির হবেন সেই কথাই শোনা যাচ্ছিল বলিউডের অন্দরে, এবার তাই হলো। তিনি আবার ফিরছেন পাঠানের নতুন রুপে। দুর্দান্ত অ্যাকশন ঘরানার ছবি ‘টাইগার ভার্সেস পাঠান’-এ মুখোমুখি হওয়ার কথা সালমান আর শাহরুখের, যার শুটিং শুরু হওয়ার এই বছরেই। কিন্তু সেই সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন হয়েছে বলে জানা যায় পিঙ্কভিলার বরাতে।

জানা যায়, ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমাটির আগেই ‘পাঠান ২’ আনার পরিকল্পনা করছে যশরাজ ফিল্ম। গত বছরের শেষ থেকেই ‘পাঠান ২’ চিত্রনাট্যের কাজ শুরু হয়েছে। এমনকি আদিত্য চোপড়া ও শাহরুখ খান দুজনেই চাইছেন এ বছরের ডিসেম্বর থেকেই সিনেমাটির শুটিং শুরু করতে।

আরও পড়ুন….

শাহরুখের ‘ডাঙ্কি’ অস্কারের দৌড়ে

শোনা যাচ্ছে ছবিতে আগের চেয়েও বেশি অ্যাকশন দৃশ্য থাকবে। ছবিটি স্পাই ইউনিভার্সের টাইমলাইনকে পরবর্তী ধাপে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন….

শাহরুখকে খুন করতে চেয়েছিলেন গৌরীর ভাই!

উল্লেখ্য, ‘পাঠান’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পেয়েছিল হত বছর ২৫শে জানুয়ারি। অর্জন করেছে বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা হওয়ার গৌরব। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৫৪০ কোটি রুপি আর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১০০ কোটি রুপির বেশি। বলিউড বাদশা শাহরুখ খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়াসহ অনেকেই।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।