পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি তৌফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি(LOVELLO) নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
কোম্পানিটি জানিয়েছে যে, ৩০ শে জুন,২০২২ তারিখে সমাপ্ত বছরের জন্যে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে ব্যাংক একাউন্টে বিতরণ সম্পন্ন করেছে।
কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
অবশেষে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন না করার কারণে লাভেলো আইসক্রিম কোম্পানি জেড ক্যাটাগরিতে যাওয়ার গুজব দূর হলো ।
উল্লেখ্য গতমাসে একটি অনলাইন পোর্টাল লাভেলো আইসক্রিম কোম্পানি যথা সময়ে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন না করার কারণে জেড ক্যাটাগরিতে চলে যাবে এমন খবরে শেয়ারহোল্ডারগন আতংকে আতংকিত হয়েছিল।
বিদ্রঃ ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে এমন খবর প্রকাশিত হবার পরে, যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করে লভ্যাংশ সংগ্রহ করতে হবে।