অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

পাকিস্তান সিরিজের দল ঘোষণা, আছেন সাকিব

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ চলতি মাসেই। এই সিরিজকে সামনে রেখে গতকাল ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সকল শঙ্কা উড়িয়ে স্কোয়াডে রাখা হয়েছে দলের বিতর্কিত তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে বতর্মানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব। পাকিস্তানে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন এই অলরাউন্ডার। সিরিজ খেলতে আজ পাকিস্তানের জন্য উড়াল দেবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ আগস্ট। এছাড়াও দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। এই সফরে টাইগারদের নেতৃত্ব দেবেন দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।