অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ-বিজিবি-র‍্যাব

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

প্রথম দিন শেষে বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন চলছে আজ। অবরোধের প্রথম দিন মঙ্গলবার (৩১শে অক্টোবর) রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে অগ্নিসংযোগসহ হতাহতের মতো ঘটনা ঘটেছে। এ সব ঘটনায় সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্ক। নগরবাসীর জান-মাল নিয়ন্ত্রণে, যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ বুধবার (১লা নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরের গুরুত্বপূর্ণ স্থান, বাসস্ট্যান্ড, রেল স্টেশন, বিমানবন্দরসহ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি সড়কে টহল দিতে দেখা গেছে র‍্যাব, বিজিবিকে। মাঠে রয়েছে আনসার, গোয়েন্দা টিমও। এছাড়া রাজধানীর প্রবেশমুখে মহাসড়কে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।

র‍্যাব জানিয়েছে, যে কোনও পরিস্থিতি মোকাবিলায় র্যাবের স্পেশাল টিম ও স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। নাশকতা ও সহিংসতা প্রতিরোধে দেশব্যাপী সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে র‍্যাব।

এরই মধ্যে দেশের সব ব্যাটেলিয়ানকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা বাড়ানোর জন্য রাজধানীতে বিপুল পরিমাণ আনসার মোতায়েন করা হয়েছে। রেল স্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে তারা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।