শেয়ার বাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১৩ টি শেয়ারের আগামীকাল মঙ্গলবার (১২ নভেম্বর ) লভ্যাংশ জনিত রেকর্ড তারিখের জন্যে স্পট মার্কেটে লেনদেন শুরু হবে।
কোম্পানি ১৩ টি হল- বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল ,আইটি কনসালটেন্টস, ইনটেক অনলাইন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইনডেক্স এগ্রো, নাহি অ্যালুমিনিয়াম, হাক্কানি পাল্প, বিবিএস ক্যাবলস, বিবিএস, কেডিএস এক্সেসরিজ, রহিম টেক্সটাইল,এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড(FEKDIL)
কোম্পানিগুলোর মধ্যে ইনডেক্স এগ্রো, নাহি অ্যালুমিনিয়াম, হাক্কানি পাল্প, বিবিএস ক্যাবলস, আইটি কনসালটেন্টস, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বিবিএস, কেডিএস এক্সেসরিজ, রহিম টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল ও ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের শেয়ার লেনদেন ১২ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এবং ইনটেক অনলাইনের শেয়ার জেড ক্যাটাগরি হওয়ার কারণে ১৪ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হবে।
স্পট মার্কেটে লেনদেন শেষে রেকর্ড ডেট সংক্রান্ত কারণে ইনডেক্স এগ্রো, নাহি অ্যালুমিনিয়াম, হাক্কানি পাল্প, বিবিএস ক্যাবলস, আইটি কনসালটেন্টস, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বিবিএস, কেডিএস এক্সেসরিজ, রহিম টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল ও ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের শেয়ার লেনদেন ১৪ নভেম্বর বন্ধ থাকবে আর ইনটেক অনলাইনের শেয়ার লেনদেন ১৭ নভেম্বর বন্ধ থাকবে।