আগামীকাল বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাসট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামী ৩ জানুয়ারি, ২০২৪তারিখ রোজ বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৫ (পাঁচ) ঘণ্টা নিকুঞ্জ–১, নিকুঞ্জ–২, খিলক্ষেত, নামাপাড়া, কনকর্ড সিটি, উত্তরখান, দক্ষিণখান, বসুন্ধরা আবাসিকএবং জোয়ারসাহারা এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।