অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

এশিয়ার চ্যাম্পিয়নদের আগমনে কোন আয়োজনের ঘোষণা দেয়নি বিসিবি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এশিয়া কাপ জয় করে দেশে ফিরছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল । তবে শিরোপাজয়ীদের বরণ করার বিষয়ে এখনও কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ সোমবার (১৮ই ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবে এশিয়া কাপজয়ী ক্রিকেটাররা। দলের সঙ্গে ফিরছেন কোচিং স্টাফের সকল সদস্যরাও। তবে তাদের আগমন উপলক্ষ্যে কোনো আয়োজনের ঘোষণা দেয়নি বিসিবি।

প্রথম বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। গতকাল রোববার (১৭ই ডিসেম্বর) ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়েছে তারা। মাহফুজুর রহমান রাব্বিদের ২৮২ রানের জবাবে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছে স্বাগতিক দল।

১৯৮৯ সালে প্রথম বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশ এর কোনো ট্রফি জিততে পারেনি। তেইশ সালে এসে ভাঙল ট্রফিখরা। এর আগে ২০২০ সালে ছোটদের হাত ধরেই এসেছিল বিশ্বকাপের শিরোপা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।