আজ বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৮ টি শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকা ছিল মিশ্রিত। আজ সর্বোচ্চ দাম বেড়েছে রূপালী ব্যাংক লিমিটেডের।

আজ ব্যাংকটির শেয়ারের দাম আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ২.৪১ টাকা বা ৭.৪১ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার। আজ কোম্পানিটি সর্বশেষ ৩১.৯০ টাকা দরে লেনদেন হয়। আজ কোম্পানিটির ১১ লাখ ৪৬ হাজার ৪৮৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১.৮০ টাকা বা ৭.১৭ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১.৯০ টাকা বা ৭.০৯ শতাংশ।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- রূপালী ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, বিডি থাই, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ড।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।