অর্থ লিপি

৩১ জুলাই ২০২৬ শুক্রবার ১৬ শ্রাবণ ১৪৩৩

বিদেশে ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে ফের ক্যাশ উত্তোলন চালু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ব্যাংকের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার(১৮ই জানুয়ারি) গ্রাহকদের ক্ষুদে বার্তায় জানানো হয়েছে যে, ব্র্যাক ব্যাংক মাল্টিকারেন্সি ডেবিট কার্ড দিয়ে বিদেশে ক্যাশ উত্তোলন করা যাবে। তারা এই সুবিধা বন্ধ করেছিল যা আবারও চালু করেছে।

এতে বলা হয়েছে- সামগ্রিক গ্রাহক চাহিদা ও অসুবিধার কথা বিবেচনা করে ব্র্যাক ব্যাংক পুনরায় মাল্টিকারেন্সি ডেবিট কার্ড দিয়ে বিদেশে ক্যাশ উত্তোলন, দিনে ৩০০ মার্কিন ডলার ও মাসে ১৫০০ মার্কিন ডলারের সমপরিমাণ পর্যন্ত সুবিধা চালু করা হয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে দেশের বাইরে কার্ড দিয়ে নগদ অর্থ তোলা বন্ধ করে দেয় ব্র্যাক ব্যাংক। ব্যাংকের রিটেল ব্যাংকিং ইউনিটের এক কর্মকর্তা জানিয়েছিলেন, নগদ অর্থ তোলার কোনো রেকর্ড না থাকায় ব্যাংক এ সিদ্ধান্ত নেয়। গ্রাহকদের উদ্দেশে ব্যাংকের পক্ষ থেকে মেসেজে জানিয়ে দেওয়া হয়, ‘প্রিয় গ্রাহক, ২৪ ডিসেম্বর ২০২৩ থেকে ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে দেশের বাইরে সকল প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে।

ওই সময় ব্যাংকের পক্ষ থেকে আরও বলা হয়, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের গঠনে আমাদের ব্যাংকের নীতি হলো- ডিজিটাল ও ইলেকট্রনিক পেমেন্টের সক্ষমতাকে উৎসাহিত এবং নগদ লেনদেন নিরুৎসাহিত করা। এরই প্রেক্ষিতে সম্প্রতি আমরা একটি পদক্ষেপ নিয়েছি যেখানে বাংলাদেশের বাইরে ইলেকট্রনিক ডেবিট বা পেমেন্ট চালু থাকবে, শুধুমাত্র নগদ উত্তোলন বন্ধ থাকবে। কয়েক বছর আগে আমরা বাংলাদেশের ভেতরে ক্রেডিট কার্ডেও নগদ উত্তোলন বন্ধ করেছিলাম। এগুলো ব্যাংকের নিরাপত্তা ও গ্রাহকের সুরক্ষার জন্য নেওয়া আমাদের বিভিন্ন পদক্ষেপের অংশ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।