হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী শুক্রবার সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) বাজুস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন…শেয়ার বাজার টানা ৪ দিনের ছুটিতে যাচ্ছে
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) অতীতের ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও অষ্টমী পূজার দিন সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বাজুসের এই ঘোষণা অনুযায়ী আগামী শুক্রবার (১১ অক্টোবর) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।