রাজধানীর মিরপুর থেকে মোঃ জনি (২৩) ও মো. সাগর (২৪) নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে ছিনতাইয়ের অভিযোগে । গতকাল রবিবার (২৬শে নভেম্বর) মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয়ের (বালক শাখা) সামনে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসিন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গ্রেফতার জনি ও সাগর ছিনতাইকারী। তারা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো। এরপর সুযোগ বুঝে অভিভাবকদের ব্যাগ, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতো। তারা সবাইকে টার্গেট করে না। তাদের টার্গেট শুধু স্কুলের সামনে অপেক্ষমাণ নারী অভিভাবকরা।’
ওসি বলেন, ‘ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় কেউ বাধা দিলে ছুরিকাঘাতের ভয় দেখাতো ওই দুই ছিনতাইকারী। স্কুল ছুটির সময় সবাই সন্তান নিয়ে ব্যস্ত থাকে, তাই সেই সময়টিকেই টার্গেট করতো তারা।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।