অর্থ লিপি

৩১ জুলাই ২০২৬ শুক্রবার ১৬ শ্রাবণ ১৪৩৩

বিএনপির পদযাত্রা শরীকদের নিয়ে ঢাকা উত্তর-দক্ষিণে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবিতে রাজধানীর দুই পাশে পদযাত্রা করবে বিএনপি। মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলা বিএনপির এই কর্মসূচিতে অংশ নেবে যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি উদ্যোগে মঙ্গলবার দুপুর আড়াইটায় গাবতলী বিউটি সিনেমা হল সংলগ্ন এসএ খালেক বাস কাউন্টার সামনে থেকে পদযাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি আরও জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি উদ্যোগে দুপুর আড়াইটায় ধানমন্ডি বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন মোড় থেকে পদযাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আর গণতন্ত্র মঞ্চের পদযাত্রা শুরু হবে বেলা ১১টায়। পদযাত্রাটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণতন্ত্র মঞ্চের ঢাকা দক্ষিণের পদযাত্রার দিকে যাবে। শেষে বাহাদুর শাহ পার্কে গিয়ে পদযাত্রা শেষে হবে।

পদযাত্রায় অংশ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ কয়েক দল, সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।