অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

আর্থিক প্রতিষ্ঠান আদানি ফিনসার্ভ বিক্রি করে দিচ্ছেন গৌতম আদানি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দক্ষিন এশিয়ার বিশেষ করে ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি নিজের আর্থিক প্রতিষ্ঠান আদানি ফিনসার্ভ বিক্রি করে দেবেন। এ লক্ষ্যে চুক্তিও হয়ে গেছে। ছয় বছর আগে তিনি এই ব্যবসার সাথে যুক্ত হয়েছিলেন।

ভারতের টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আদানি ফিনসার্ভ নামের ওই কোম্পানিতে আদানি ক্যাপিটাল ও আদানি হাউজিংয়ের ৯০ শতাংশ শেয়ার ছিল। সেই শেয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান বেইন ক্যাপিটালের কাছে বিক্রি করে দেবেন গৌতম আদানি। তবে কত দামে এই শেয়ার বিক্রি করছেন তা প্রকাশ করা হয়নি।

আদানি ক্যাপিটাল ও আদানি হাউজিংয়ের নেতৃত্বে আছেন গৌরব গুপ্ত। ২০১৬ সালের অক্টোবরে তিনি আদানি গোষ্ঠীতে যোগ দেন। এই ২টি কোম্পানিতে তাঁর ১০ শতাংশ মালিকানা আছে। কোম্পানি ২টি মোট ৫০ কোটি ডলারের সম্পদ ব্যবস্থাপনা করে। তবে নতুন মালিকের অধীনেও গৌরব গুপ্তের ভূমিকা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ বেইনের মালিকানায় যাওয়ার পরও ফিনসার্ভের নেতৃত্বে তিনিই থাকবেন। আদানি ক্যাপিটাল মূলত ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেয়; আর আদানি হাউজিং গ্রামাঞ্চলে স্বল্প সুদে গৃহঋণ দেয়।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বেইন আদানি ফিনসার্ভে আরও ১৭ কোটি ডলার বা ১ হাজার ৩৯৪ কোটি রুপি যোগান দেবে। এই কোম্পানির বাজার মূলধন দুই হাজার কোটি রুপি। তবে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত কোম্পানিটি আদানি ফিনসার্ভ নামেই কাজ করবে। আদানি-বেইন চুক্তি চলতি বছরের মধ্যেই কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। চুক্তিতে মধ্যস্থতা করেছে অ্যাভেনডাস ক্যাপিটাল ও রথসচাইল্ড।

এখন আদানি ফিনসার্ভ বিক্রি হয়ে যাচ্ছে। অথচ ২০২২ গৌরব গুপ্ত বলেছিলেন, ২০২৪ সালে ফিনসার্ভ প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে অন্তত ১০ শতাংশ শেয়ার ছাড়বে বাজারে ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।