অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় পুলিশের মামলায় চালকসহ আসামি ৩

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনায় চালকসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

রোববার (২৩শে জুলাই) রাতে ঝালকাঠি সদর থানার এসআই সুশংকর বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। তবে মামলার আসামিরা সবাই পলাতক রয়েছেন।

মামলার আসামিরা হলেন- বাসচালক মোহন (৪০), সুপারভাইজার মিজান (৩০) ও চালকের সহকারী আকাশ (১৭)।

এ বিষয়ে ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, এ ঘটনায় হতাহতদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় পুলিশ বাদী হয়ে ওই মামলাটি দায়ের করে।

প্রসঙ্গত, গত শনিবার সকাল পৌনে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাসটি  উল্টে ডোবার পানিতে পড়ে যায়। এ সময় ১৭ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।

অতিরিক্ত গতি ও চালকের অবহেলার খেসারত ১৭ লাশ ঝালকাঠিতে

দুর্ঘটনায় নিহতরা হলেন: পিরোজপুরের ভান্ডারিয়া পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের তারেক রহমান (৪৫), ভান্ডারিয়া উপজেলার পশুরবুনিয়া এলাকার জালাল হাওলাদারের শিশুকন্যা সুমাইয়া (৬), একই উপজেলার রিজার্ভ পুকুরের পাড় এলাকার রহিমা বেগম (৬০), তার ছেলে আবুল কালাম হাওলাদার (৪৫), ৪ নম্বর ওয়ার্ডের মধ্য ভান্ডারিয়ার সালাম মোল্লা (৬০), তার ছেলে শাহীন মোল্লা (২৫), উত্তর শিয়ালকাঠি এলাকার রাবেয়া বেগম (৮০), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরবোয়ালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আবদুল্লাহ (৮), মেহেন্দীগঞ্জ উপজেলার মো. রিপনের স্ত্রী আইরিন আক্তার (২২), তার শিশুকন্যা রিপা মনি (২), কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের সালমা আক্তার, ঝালকাঠির রাজাপুর উপজেলার নিজামিয়া এলাকার খাদিজা বেগম (৪৩), তার মেয়ে খুশবু আক্তার (১৭) ও দক্ষিণ রাজাপুরের বলাইবাড়ী এলাকার নুরুল ইসলামের ছেলে মো. নয়নসহ (১৬)  ১৭ জন।

 

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।