অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

পাটের ব্যাগ আজ থেকে বাজারে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ থেকে দেশের বাজারে আসছে পরিবেশবান্ধব পাটের ব্যাগ। পাট মন্ত্রণালয় নিজস্ব ভ্যানে করে বাজারে বাজারে পৌঁছে দেবে এ ব্যাগ।

দাম পড়বে ২০ থেকে ৭০ টাকার মধ্যে। এই ব্যাগ জনপ্রিয় হলে পলিথিনের ব্যবহার বন্ধ হবে বলে আশা মন্ত্রণলায়ের।

নিষিদ্ধ হলেও বিনা বাধায় ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। আইন করেও পাটের ব্যাগ নিশ্চিত করা যায়নি। কারণ হিসেবে প্রচলিত, বাজারে পলিথিনের বিকল্প না থাকায় বন্ধ করা সম্ভব হয়নি। অনেক দিনের চেষ্টায় বাজারে পাটের ব্যাগ ছাড়ছে মন্ত্রণালয়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ বলেন, আজ বাজারে আসছে পরিবেশবান্ধব পাটের ব্যাগ। জলবায়ু ফান্ডের টাকায় এ ব্যাগ তৈরি করা হচ্ছে। বাজারে বিশেষ ভ্যানে ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে পাওয়া যাবে পাটের ব্যাগ। দাম পড়বে ২০ থেকে ৭০ টাকার মধ্যে। প্রতিটি ব্যাগে ভর্তুকি দিচ্ছে সরকার।

বহুমুখী পাটপণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করিম মুন্না বলছেন, প্রথমে রাজধানীর বিভিন্ন বাজারে পাওয়া যাবে এ ব্যাগ। পরে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। পাটের ব্যাগ একাধিকবার ব্যবহার করা যায়। এর সুফল পেতে পারে পাট খাত।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।