দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত লাইফ ইন্সুরেন্স খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (NATLIFEINS) ৩১ শে ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি এ বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৩৮ শতাংশ লভ্যাংশ দিয়েছে, যার পুরোটাই নগদ লভ্যাংশ।
আগামী ৩০ শে জুন ২০২৪ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির ২০২৩ সমাপ্ত বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে শে ১২ জুন ২০২৪ তারিখ ।
উল্লেখ্য, গত বছর ও কোম্পানিটি ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
আগামিকাল রবিবার (২৬ মে) কোম্পানিটির নো লিমিট প্রাইজে লেনদেন হবে, ঐ দিন দাম বাড়া কমাতে কোন সার্কিট থাকবেনা।