অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

রমজানে এলপি গ্যাসের সংকট হবে না: বিইআরসি চেয়ারম্যান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আসন্ন রমজানে দেশে এলপি গ্যাসের সংকট হবে না বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘এলপিজি বাজার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ’ বিষয়ক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

এদিকে, দেশে এলপি গ্যাস দাম ও সরবরাহ উভয় ক্ষেত্রেই গত কয়েকদিন ধরেই চলছে নজিরবিহীন নৈরাজ্য। নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ টাকায়ও অনেক জায়গায় মিলছে না নিত্য প্রয়োজনীয় এ জ্বালানি পণ্য।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার গোলটেবিল আলোচনায় ভোক্তা অধিকার সংগঠন ক্যাব সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন,১৩০০ টাকার এলপি গ্যাসের জন্য কেনো আড়াই হাজার টাকা গুনতে হবে গ্রাহককে। দাম নির্ধারণ পদ্ধতি আরও স্বচ্ছ করতে হবে।

এ সময় চলমান সংকটের জন্য বিইআরসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেন এলপি গ্যাস আমদানিকারকরা। তারা বলেন, আমদানি বাড়াতে চাইলেও যথাসময়ে সাড়া দেয়নি সরকার।

তবে এ দাবি নাকচ করে দেন বিইআরসি চেয়ারম্যান। কয়েকটি প্রতিষ্ঠানের উদাহরণ টেনে তিনি বলেন, যারা বাড়তি আমদানি করেছে, তাদের বাধা দেয়া হয়নি। জানুয়ারিতে ১ লাখ ৫০ হাজার টন এলপিজি আসার কথা রয়েছে। আশা করি রমজানে সমস্যা হবে না। সবার সহযোগিতায় এ সংকট উতরাতে পারবো।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।