অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

ফিফার সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় প্রকাশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের জন্য সেরা তিন কোচের নাম প্রকাশ করেছে ফিফা। আগামী ১৫ই জানুয়ারি লন্ডনে ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

বুধবার (১৩ই ডিসেম্বর) ফিফার ওয়েবসাইটে সেরা কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

পুরুষ দলের সেরা কোচের তালিকায় জায়গা পেয়েছেন পেপ গার্দিওলা, সিমোনে ইনজাগি ও লুসিয়ানো স্পালেত্তি। এর মধ্যে গার্দিওলা চতুর্থবার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন। তবে কখনও তিনি সেরা হতে পারেননি। গার্দিওলার প্রতিদ্বন্দ্বী বাকি দুইজন ইনজাগি ও স্পালেত্তির নাম প্রথমবারের মতো এই তালিকায় এসেছে।

ইতিহাসের প্রথম কোচ হিসেবে দুইবার ট্রেবল জিতেছেন গার্দিওলা। ফলে তিনিই বর্ষসেরা কোচের লড়াইয়ে এগিয়ে থাকবেন। অন্যদিকে ইনজাগির হাত ধরে ইন্টার মিলান ইতালিয়ান কাপ ও সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে, খেলেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। আর আর স্পালেত্তি নাপোলিকে ৩৩ বছর পর ইতালিয়ান সিরি আ’র শিরোপা এনে দিয়েছেন। তাতে সেরা কোচের লড়াই বেশ জমজমাট হবে বলেই ধরা যায়।

এ দিকে নারী দলের সেরা কোচ হিসেবে জায়গা পেয়েছেন জনাথন গিরাল্দেজ (বার্সেলোনা), ইমা হেইস (চেলসি) এবং স্যারিনা উইগম্যান (ইংল্যান্ড)।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে বর্ষসেরা কোচের পুরস্কার দিয়ে আসছে ফিফা। এ বছর সেরা কোচ নির্বাচনে ২০২২ সালের ১৯শে ডিসেম্বর থেকে এ বছরের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।