অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ টস হেরেছে, আফগানিস্তান ব্যাটিং

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ওয়ানডে সিরিজের ৩য় ও শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতেছে আফগানিস্তান। আগে তারা ব্যাটিং নিয়েছে।

সিরিজ আগেই হেরে গেছে। তবে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশের লজ্জা যেন পেতে না হয়, সেই চেষ্টাই থাকবে বাংলাদেশের। মঙ্গলবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে হাশমতউল্লাহ শহীদীর দলের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা।

১৭ মাস আগে চট্টগ্রামেই বাংলাদেশ একই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার মিশনে নেমেছিল। এবার নিজেরা হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে। যদিও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার সমূহ সম্ভাবনাও আছে।

 

বাংলাদেশ দলে তিন পরিবর্তন

চোটের কারণে ইবাদত হোসেনের সিরিজ শেষ হয়ে গেছে। অন্য দুই পেসার হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমানও নেই আজ। দলে এসেছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম। ফলে বাংলাদেশ আজ খেলছে এক জন কম পেসার নিয়ে।

 

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দুইটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি স্পোর্টস।

 

আগেই সিরিজ জিতে যাওয়া আফগানিস্তান বিশ্রামে রেখেছে রশিদ খানকে। এ ছাড়া প্রথম দুই ম্যাচ খেলা পেসার সেলিম সাফিও নেই আজ। তাঁদের জায়গায় দলে এসেছেন আব্দুলরহমান ও জিয়া আকবর। এর আগে একমাত্র টেস্টেও ছিলেন না রশিদ।

 

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবি, জিয়া আকবর, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও জিয়া আকবর।

 

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।