অর্থ লিপি

২৯ জুলাই ২০২৬ বুধবার ১৪ শ্রাবণ ১৪৩৩

ভয়াবহ সংঘর্ষ দুই বিমানের, পাইলট নিহত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গতকাল রবিবার (২ জুন) সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানা গেছে, পর্তুগালের দক্ষিণাঞ্চলে একটি এয়ার শো চলাকালীন মাঝ আকাশে দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির বিমান বাহিনী জানিয়েছে এ দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন।

দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে দেওয়া সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে বিমান বাহিনী এই ঘোষণা দিচ্ছে যে, বিকেল ৪টা ৫ মিনিটে (স্থানীয় সময়) বেজা এয়ার শো-তে দুটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।

তবে এর মধ্যে একটি বিমানের পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে পর্তুগিজ গণমাধ্যম। বিমান দুটি ‘ইয়াকভলেভ ইয়াক-৫২’ (সোভিয়েত ডিজাইন) মডেলের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায় এবং বেজা এয়ার শো’র আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করে।

পর্তুগালের প্রতিরক্ষামন্ত্রী নুনো মেলো মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, বিমানবাহিনী তদন্ত শুরু করবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।