আধাবেলা ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবিতে।
আজ রোববার (২৫ মে) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিপো থেকে তেল উত্তোলন ও পেট্রোল পাম্প থেকে তেল বিক্রির সব কার্যক্রম বন্ধ থাকবে।
এতে স্থবির হয়ে পড়েছে ঢাকাসহ সারাদেশের পেট্রোল পাম্পগুলোর কার্যক্রম। আর ভোগান্তিতে যানবাহনের চালক ও যাত্রীরা।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ
তাদের অভিযোগ, হঠাৎ করে এমন ধর্মঘট করায় বিপাকে পড়েছেন তারা। অনেকেই তেল নিতে না পেরে হাসপাতাল, পরীক্ষা কেন্দ্রসহ অফিসে যেতে পারছেন না।
এদিকে পেট্রোল পাম্পের স্টেশনের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলছেন, পূর্ব ঘোষণা দিয়েই তারা আধাবেলা ধর্মঘট পালন করছেন।
অন্যদিকে, সকাল সাড়ে ১০টা থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বসেছেন পেট্রোল পাম্পের মালিকরা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।