মার্কিন সরকারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল ঢাকা সফর করবে বাংলাদেশে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা, স্থিতিশীলতা, প্রবৃদ্ধি, সেইসঙ্গে অর্থপূর্ণ এবং মানসম্পন্ন কর্মসংস্থানকে সহায়তা করার জন্য।
প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ।
প্রতিনিধি দলটি আগামীকাল শুক্রবার (২২ নভেম্বর) ঢাকায় এসে পৌঁছাবে এবং আগামী সোমবার (২৫ নভেম্বর) পর্যন্ত অবস্থান করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, পোশাক খাতের মালিক, শ্রমিক ইউনিয়ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করবে।
প্রতিনিধি দলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের অধিকার রক্ষায় কীভাবে সহায়তা করা যায়; সে বিষয়ে আলোচনা করবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।