২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের ছবি ‘ওএমজি- ওহ মাই গড’। তার ১১ বছর পরে মুক্তি পেতে চলেছে দ্বিতীয় ছবি ‘ওএমজি ২’। গত ১১ জুলাই মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলক।
আগামী ১১ই অগস্ট মুক্তি পাওয়ার কথা অক্ষয়ের ছবির। তার আগেই একের পর এক বাধা ‘ওএমজি ২’-এর সামনে। মুক্তির আগে থেকেই একগুচ্ছ বিতর্ক। সেন্সর বোর্ডের নিশানায় ‘ওএমজি ২’। দিন কয়েক আগেই সেন্সর বোর্ড এই ছবির ২০টি দৃশ্যে কাঁচি চালানোর নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, এই ছবিকে ‘ইউ/এ’-এর বদলে ‘এ’ শংসাপত্র দিতে চলেছে সেন্সর বোর্ড।
তাতে ঘোরতর আপত্তি জানিয়েছেন নির্মাতারা। এ বার নতুন নির্দেশ। ছবিতে অক্ষয়কে ভগবান শিব হিসাবে দেখানোয় আপত্তি। ছবির বিভিন্ন দৃশ্যে নীলাভ অঙ্গে জটা মাথায় দেখা গিয়েছে অভিনেতাকে। এ বার সেই অংশগুলিকেই অপসারণের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।