শেয়ার বাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি (IDLC) লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত বোর্ড সভার সময়সূচী পুনঃনির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ১৯(১) অনুসারে, গত ১৩ এপ্রিল ২০২৫ এর পরিবর্তে আগামি ১৭ এপ্রিল ২০২৫ তারিখে বেলা ৪ টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
এই নিয়ে কোম্পানিটি পর্ষদ সভার তারিখ তৃতীয়বার পুনঃনির্ধারণ করল।
উক্ত সভায় ৩১শে ডিসেম্বর ২০২৪, সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে। এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
পর্ষদ সদস্যরা আলোচনার মাধ্যমে যা অনুমোদন করবে, তা ঐ দিন প্রকাশ করবে কোম্পানিটি।
উল্লেখ্য, গত বছর কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।