অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

অর্থ পাচারকারীরা শান্তিতে থাকবে না : ড. আহসান এইচ মনসুর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ফেরত আনা হবে দেশের বাইরে যে সব টাকা পাচার হয়ে গেছে, তবে প্রক্রিয়াটি হবে আন্তর্জাতিক। অর্থ পাচারকারীরা যাতে টাকার বালিশে ঘুমাতে না পারে সেই ব্যবস্থা করব। যেহেতু তারা দেশের অবস্থা খারাপ করে দিয়েছে তাই তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়া‌রি দি‌য়েছেন নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আজ বুধবার (১৪ আগস্ট) দা‌য়িত্ব নেওয়ার প্রথম দিন বাংলাদেশ ব্যাংকে বোর্ড মি‌টিংয়ে সংবাদ সম্মেলনে অর্থপাচারকারীদের এ হুঁশিয়া‌রি দেন গভর্নর।

গভর্নর আরো বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের মত বাংলাদেশ ব্যাংককেও ধ্বংস করা হয়েছে। একটি জাতির মধ্যে যখন পচন ধরে তখন সব জায়গায় নষ্ট হয়ে যায়। তাই সব জায়গায় সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন…

বিশ্বব্যাংক উদ্বিগ্ন নয় বাংলাদেশের ঋণ নিয়ে

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ব্যাংকের খেলাপি ঋণের তথ্য একত্রিত করতে হবে। কারণ বিভিন্ন সুবিধা দিয়ে খেলাপি ঋণ কমিয়ে রাখা হয়েছে। পাশাপাশি আদালতে অনেক টাকা আটকে আছে। সব মিলে খেলাপি ঋণের পরিমাণ আরো বাড়বে।

পরিদর্শন শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আসার আগেই পরিদর্শন প্রতিবেদন বদলে যাওয়ার বিষয়টি আর প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন নতুন গভর্নর।

মাঠের প্রতিবেদন উপরে আসবে এবং মধ্যবর্তী কর্মকর্তারা পরামর্শ দিতে পারবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ ব্যাংকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া হবে বলে অঙ্গীকার করেছেন ড. আহসান এইচ মনসুর।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।