দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতে মোট ১১ টি কোম্পানি আছে। এর মধ্যে ১০ টি কোম্পানি ইতিমধ্যে লভ্যাংশ ঘোষণা করেছে। শুধুমাত্র একটি কোম্পানি এখনো লভ্যাংশ দেয়ার তারিখ জানায়নি, কোম্পানিটি হল অগ্নি সিস্টেম লিমিটেড।
কোম্পানিগুলি গত ৩০ শে জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
যে ১০ টি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে, এর মধ্যে বেশিরভাগ কোম্পানি গতবছরের চেয়ে কম লভ্যাংশ ঘোষণা করেছে।

লভ্যাংশ ঘোষণা দেয়া ১০ টি কোম্পানির মধ্যে ৯ টি কোম্পানির রেকর্ড তারিখ চলতি নভেম্বর মাসে শেষ হবে ও ১ টি কোম্পানির
রেকর্ড তারিখ ডিসেম্বর মাসে।