অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

ডরিন ফেনী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সম্পদ বিক্রির সিদ্ধান্ত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম লিমিটেডের (DOREENPWR) ফেনী পাওয়ার প্লান্টের জমি ব্যতীত অন্যান্য সব  সম্পদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ শেষ হওয়ায় ফেনী ২২ মেগাওয়াট কেন্দ্রটির উৎপাদন বন্ধ রয়েছে। পিপিএর মেয়াদ বাড়ানোর ব্যাপারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়নবোর্ডে (বিপিডিবি) আবেদন করা হলেও দীর্ঘদিন ধরে তা অমীমাংসিত রয়েছে। পিপিএর মেয়াদ বাড়ানো অনিশ্চিত হয়ে পড়ায় কোম্পানিটি জমি ব্যতীত অন্যান্য সব  সম্পদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

ডরিনের পর্ষদ বিদ্যুৎ কেন্দ্রটির ইঞ্জিন, আনুষঙ্গিক সরঞ্জাম, সাবস্টেশন সরঞ্জাম, ভবন স্টিলের অবকাঠামো বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। লক্ষ্যে ট্রাস্ট মেরিন সার্ভিসের সঙ্গে একটিভেন্ডরস চুক্তিহয়েছে কোম্পানিটির।

চুক্তি অনুযায়ী, বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জামগুলো ১০ কোটি লাখ টাকায় বিক্রি করবে ডরিন পাওয়ার।

কোম্পানিটি আরও জানিয়েছে যে, ভবিষ্যতে উপযুক্ত গ্রাহকের কাছে প্রতিযোগিতামূলক বাজার মূল্যে জমি বিক্রি করা হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।