পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানিলিমিটেড (BEXIMCO ) চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই২০২৩–সেপ্টেম্বর২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ৫ নভেম্বর , ২০২৩ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনপর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রথম প্রান্তিকে (জুলাই’২০২৩–সেপ্টেম্বর’২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান(EPS) হয়েছে (০.৭৯) টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয়(ইপিএস) ছিল ৩.৮৩ টাকা।
গত ৩০,সেপ্টেম্বর , ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ(NOCFPS) হয়েছে (২.৬৯) টাকা যা আগের বছরে ছিল ২.৯৪ টাকা।
গত ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৪.২১ টাকা। আগের বছর ছিল ৯৫.৪১ টাকা।

উল্লেখ্য কোম্পানিটি করোনা পরবর্তী সময়ে অসাভাবিক ভাবে মুনাফা বেড়েছিল তখন কোম্পানিটির মুনাফা নিয়ে মানুষ আশ্চর্য হয়েছিল। এইবার আবারও আশ্চর্য হলো বিনিয়োগ কারীরা হটাৎ করে কোম্পানিটি এত লোকসানে কেন চলে গেল।একজন বিনিয়োগকারী ঢাকা শেয়ার বাজার ডট কমের ফোন নাম্বারে ফোন করে ব্যঙ্গাত্মক সুরে জানালেন তাহলে কি বেক্সিমকোর ইপিএস মেশিন থেমে গেল না থামানো হলো।