মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল (সুমন) ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত রবিবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৮তম সভায় সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মরহুম মোহাম্মদ সেলিমের সুযোগ্য পুত্র মোহাম্মদ আব্দুল আউয়াল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন।
আব্দুল আউয়াল সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান। এছাড়াও তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ের সাথে যুক্ত আছেন।
ব্যবসা-বাণিজ্যের বাইরেও তিনি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত। তিনি দাতব্য সংগঠন ‘আব্দুর রাজ্জাক অ্যান্ড মোহাম্মদ সেলিম ফাউন্ডেশনের’ সদস্য সচিব। আব্দুল আউয়াল ঢাকা ক্লাব লিমিটেড, ধানমন্ডি ক্লাব লিমিটেড ও গুলশান নর্থ ক্লাবের সদস্য।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।