অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

আজ থেকে ৩ দিনের মোটর ফেস্ট শুরু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

উইজার্ড শোবিজের আয়োজনে আজ বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বিতীয় ঢাকা মোটর ফেস্ট-২০২৪ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৫ নম্বর হল ও এক্সপো জোনে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মোটর ফেস্ট। 

মেলায় প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকছে নানা ব্র্যান্ডের আকর্ষণীয় গাড়ি, বাইক ও এক্সেসরিজ প্রদর্শনী। এছাড়া এক্সপো জোনে রয়েছে গাড়ি ও বাইকের স্ট্যান্ট শো ও লাইভ কনসার্টের ব্যবস্থা। মেলার ভেন্যু কাউন্টার থেকে জনপ্রতি মাত্র ২০০ টাকায় মোটরপ্রেমীরা পাচ্ছেন কনসার্ট উপভোগের সুযোগ।

মোটর মেলার প্রথম দিন বেলা ১১টা থেকে গাড়ির প্রদর্শনী হবে। দুপুর ২টায় চলবে স্ট্যান্ট শো। আর সন্ধ্যায় রয়েছে ড্রাইভিং মুভি দেখার ব্যবস্থা। এরপর রাত ৯টায় উইজার্ড শোবিজের পক্ষ থেকে একটি মোটর র‍‍্যালির আয়োজন হবে।

মেলার দ্বিতীয় ও তৃতীয় দিন গাড়ির প্রদর্শনী ও স্ট্যান্ট শো’র পাশাপাশি চলবে জনপ্রিয় ব্যান্ড তারকাদের লাইভ কনসার্ট। কনসার্টের প্রথম দিন মোটরপ্রেমীদের মন মাতাতে আসছে জনপ্রিয় ব্যান্ড বে অফ বেঙ্গল, আর্ক ও এ কে রাহুল।

কনসার্টের দ্বিতীয় দিন মেলাকে রাঙিয়ে তুলতে আসছে জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাক জ্যাং, আপেক্ষিক, সাবকন্সাস ও কার্নিভাল। কনসার্ট চলবে মেলার দ্বিতীয় ও তৃতীয় দিন দুপুর ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।