অর্থ লিপি

২৬ আগস্ট ২০২৬ বুধবার ১১ ভাদ্র ১৪৩৩

বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: কমিশনের স্পষ্টীকরণ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের বক্তব্যকে কেন্দ্র করে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘ভ্রান্ত ও ভিত্তিহীন’ বলে স্পষ্ট করেছে কমিশন। আজ রবিবার (১২ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুলাই ২০২৬ তারিখে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)-এর কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিএসইসি চেয়ারম্যান জনাব মাসুদ খান পুঁজিবাজারের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

উক্ত সভায় বিএসইসি চেয়ারম্যানের প্রদত্ত একটি বক্তব্যকে প্রসঙ্গবহির্ভূত ও ভুলভাবে উপস্থাপন করে দেশের কয়েকটি সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, বিএসইসি বন্ধ (Closed) কোম্পানিগুলোকে ডিলিস্টিং করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, এই ধরনের সংবাদ সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং চেয়ারম্যান মহোদয়ের বক্তব্যের সঠিক প্রতিফলন নয়।

প্রকৃত বক্তব্য ও ব্যাখ্যা:

বিজ্ঞপ্তিতে চেয়ারম্যানের প্রকৃত বক্তব্য স্পষ্ট করে বলা হয়, বিশ্বের অধিকাংশ পুঁজিবাজারে দীর্ঘদিন বন্ধ বা কার্যক্রমহীন কোম্পানিগুলোকে অনির্দিষ্টকাল তালিকাভুক্ত অবস্থায় রাখা হয় না। এ ক্ষেত্রে বাংলাদেশ একটি ব্যতিক্রম, যেখানে দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকা কিছু কোম্পানি এখনও তালিকাভুক্ত রয়েছে। এর ফলে বিশেষ করে সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীরা ঝুঁকিতে পড়ছেন।

ডিএসইর উদ্যোগ ও পরবর্তী প্রক্রিয়া:

চেয়ারম্যান আরও উল্লেখ করেন যে, প্রাথমিক নিয়ন্ত্রক (Frontline Regulator) হিসেবে এ ধরনের কোম্পানির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিষয়টি পর্যালোচনা করছে এবং এ বিষয়ে একটি যৌক্তিক ও স্বচ্ছ প্রক্রিয়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে। আলোচনার অংশ হিসেবে কার্যক্রমহীন কোম্পানিগুলোকে নির্দিষ্ট সময়—যেমন এক বছরের মধ্যে—কার্যক্রমে ফিরে আসার সুযোগ প্রদান করা হতে পারে; অন্যথায় বিদ্যমান আইন, বিধি, লিস্টিং রেগুলেশনস ও নির্ধারিত প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা বিবেচনা করা হতে পারে।

বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান:

তবে বিনিয়োগকারীদের স্বার্থ ও কল্যাণ বিবেচনায় কমিশন মনে করে যে, দীর্ঘদিন বন্ধ বা কার্যক্রমহীন বা ‘গোয়িং কনসার্ন’ থ্রেট রয়েছে কিংবা নিয়মিত এজিএম করে না কিংবা লভ্যাংশ দেয় না এমন কোম্পানির শেয়ারে বিনিয়োগে বিনিয়োগকারীদের অধিকতর সতর্ক হওয়া উচিত।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।