অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ধারণ পরে অন্তঃসত্ত্বা, ইউপি সদস্য গ্রেফতার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সাতক্ষীরার শ্যামনগরে এক কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে নিয়মিত ব্ল্যালমেইল করার অভিযোগে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ইউপি সদস্যের নাম শহীদুল ইসলাম আবীর ওরফে আবিয়ার রহমান (৫০)। তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও একই এলাকার শফিকুল ইসলাম সরদারের ছেলে। পোড়াকাটলা এলাকায় নিজ বাসা থেকে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, বুড়িগোয়ালিনী ইউনিয়নের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গত বছর ধর্ষণ করেন আবিয়ার। এসময় তিনি ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে রাখেন। ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই কিশোরীকে নিয়মিত ধর্ষণ করতেন। একপর্যায়ের ভিকটিম অন্তঃসত্ত্বা হলে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গর্ভপাত করান আবিয়ার। এ ঘটনা জানাজানির পর ভিকটিমের পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হলে আবিয়ার তাতে অস্বীকৃতি জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক শাখায়েতুল ইসলাম জানান, ভুক্তভোগী কিশোরীর নানী বাদী হয়ে তিন জনকে আসামি করে সোমবার শ্যামনগর থানায় মামলা করেন। মামলায় ইউপি সদস্য আবিয়ারকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।