দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণ ফোন লিমিটেডের (GP) ১ম প্রান্তিক ইপিএস প্রকাশ করেছে।
কোম্পানিটি ৩১ শে মার্চ ২০২৫, তারিখে শেষ হওয়া প্রথম ত্রৈমাসিকের (কিউ-১) (জানুয়ারি ২৫- মার্চ ২৫) সময়ের জন্য, কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করেছে।
কোম্পানিটির প্রথম প্রান্তিকে ৩ মাসের আয় (জানুয়ারি ২৫ – মার্চ ২৫) (ইপিএস) হয়েছে ৪.৬৯ টাকা। গত বছর কোম্পানিটির প্রথম প্রান্তিকে ৩ মাসের আয় (ইপিএস) ছিল ৯.৯১ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির মুনাফা আগের বছরের চেয়ে কমেছে।
কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ১৪.১১ টাকা, যা আগের বছরে ছিল ১২.৯৫ টাকা।
কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৫২.৬৪ টাকা। যা আগের বছরে ছিল ৫৯.৩০ টাকা।
গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়েছে, মূলত সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জিং পরিস্থিতির প্রভাব কোম্পানির আয়ে পড়েছে। তা ছাড়া ইন্টারনেটের দাম কমে যাওয়ার প্রভাবও রয়েছে।
গ্রামীণফোন জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির মোট গ্রাহক দাঁড়িয়েছে ৮ কোটি ৪৮ লাখ। তাদের মোট গ্রাহকের ৫৭ শতাংশ; অর্থাৎ ৪ কোটি ৮৩ লাখ গ্রাহক ইন্টারনেট–সেবা ব্যবহার করেন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশের মধ্যেও কৌশলগত উদ্যোগের মাধ্যমে আমাদের আর্থিক কর্মক্ষমতা উন্নত হচ্ছে। এই প্রান্তিকেও ইন্টারনেটের গ্রাহকসংখ্যা ও ব্যবহারের ক্ষেত্রে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। তবে ইন্টারনেটের মূল্য ১৭ শতাংশ হ্রাসের প্রভাবে গত বছরের একই প্রান্তিকের তুলনায় রাজস্ব কমেছে।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্ক অবকাঠামো রূপান্তরের মধ্য দিয়ে আমরা উদ্ভাবনেরএক নতুন যুগে প্রবেশ করছি, যা দেশে একটি ডেটা ও ডিজিটাল কেন্দ্রিক অর্থনীতির ভিত্তিতৈরি করছে।
গ্রামীণফোনের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) অটো মাগনে রিসব্যাক বলেন, অর্থনীতি পুনরুদ্ধারের যে ইঙ্গিত গত প্রান্তিকে পেয়েছিলাম, তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। ফলে ডেটা ব্যবহারে প্রবৃদ্ধি ও গ্রাহকসংখ্যা বৃদ্ধি উভয় ক্ষেত্রে ইতিবাচক ধারা ফিরে এসেছে। পরপর দুই প্রান্তিকে গ্রাহক প্রতি গড় আয় (এআরপিইউ) হ্রাসের পর চলতি বছরের প্রথম প্রান্তিকে বেড়েছে। আগের বছরের তুলনায় চলতি বছর মোট রাজস্ব আড়াই শতাংশ কমেছে। মূলত ব্যয়ের ক্ষেত্রে গ্রাহকদের অতিরিক্ত সতর্কতার ফলে এমনটি ঘটেছে। তবে অধিবর্ষের (লিপইয়ার) প্রভাব বাদ দিলে আগের বছরের পারফরম্যান্স বিবেচনায় মাত্র ১ শতাংশ পিছিয়ে আছি আমরা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।