অর্থ লিপি

১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার ২ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশর তৈরি পোশাকে আগ্রহী আমেরিকান ব্র্যান্ডগুলো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিশ্বে প্রতিযোগিতামূলক কম দামে পোশাকের সোর্সিংয়ে সেরা হিসেবে যুক্তরাষ্ট্রের ফ্যাশন কম্পানিগুলোর কাছে বাংলাদেশের তৈরি পোশাকের কদর বাড়ছে। সম্প্রতি এক বৈশ্বিক জরিপে এমনটাই উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া বেশির ভাগ ক্রেতা প্রতিষ্ঠান চীনকে পেছনে ফেলে বাংলাদেশ থেকেই পোশাক আমদানির বিষয়ে বেশি আগ্রহ দেখিয়েছে।

ইউনাইটেড স্টেটস ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (ইউএসএফআইএ) এবং ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই জরিপ করে।

জরিপের  দশম সংস্করণ গত সোমবার প্রকাশিত হয়েছে। বিশ্বের কয়েকটি বড় ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাসহ ৩০টি শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড, খুচরা বিক্রেতা, আমদানিকারক এবং পাইকারি বিক্রেতারা এই জরিপে অংশগ্রহণ করেন। সদ্যোবিদায়ি পঞ্জিকা বর্ষের এপ্রিল থেকে জুন ২০২৩ পর্যন্ত জরিপটি পরিচালনা করা হয়।

উত্তরদাতারা ৫.০-এর মধ্যে বাংলাদেশকে সর্বোচ্চ ৪.৫ পয়েন্ট দিয়েছেন।

এ সময় তাঁরা ভিয়েতনামকে ৩.৮ পয়েন্ট দিয়েছেন। জরিপে ২০২৩ সালে প্রতিযোগিতামূলক কম দামে পোশাকের সোর্সিংকে বেস হিসেবে ধরা হয়েছে। জরিপ অনুসারে চীন, ভারত ও কম্বোডিয়ার পয়েন্ট ছিল ৩.৫ এবং ইন্দোনেশিয়ার ৪.০।

দেশের ইতিহাসে তৈরি পোশাক খাতের বড় দুর্ঘটনা রানা প্লাজা ধসের পর থেকে বাংলাদেশি পোশাকশিল্পে সামাজিক দায়বদ্ধতার অনুশীলনগুলো বেশ উন্নত হয়েছে বলেও জানিয়েছেন জরিপে অংশগ্রহণকারীরা।

এতে আরো বলা হয়, এশিয়ার সরবরাহকারীদের মধ্যে ভিয়েতনাম, বাংলাদেশ ও ভারত হলো সবচেয়ে জনপ্রিয় গন্তব্য। উত্তরদাতারা উৎপাদন ক্ষমতা এবং স্থিতিশীল অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির কারণে আগামী দুই বছর এই অঞ্চল থেকে সোর্সিং বাড়ানোর পরিকল্পনা করছেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।