বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ধর্মশালায় বাংলাদেশ ও ইংল্যান্ড মুখোমুখি। ধর্মশালায় টস জিতেছেন সাকিব আল হাসান এবং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একাদশ থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ, জায়গা করে নিয়েছেন শেখ মেহেদী হাসান।
বিশ্বকাপে ইংল্যান্ড ও বাংলাদেশ মুখোমুখি লড়াইয়ে সমানে সমান। ২০০৭ সালে প্রথম দেখায় হারলেও পরের দুই আসরে বাংলাদেশ জিতেছে। ২০১৯ সালের আসরে বড় ব্যবধানে হেরে যায় তারা।
ধর্মশালায় আগের ম্যাচে আফগানিস্তানকে হারানোয় বাংলাদেশ কিছুটা সুবিধা পাবে। কারণ আউটফিল্ড নিয়ে নানান সমালোচনা হলেও তাদের সুর ভিন্ন। এটার সঙ্গে মানিয়ে নিয়েই খেলতে বদ্ধপরিকর। অন্যদিকে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার আউটফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ কারণে বেন স্টোকসকে নামানোর ঝুঁকি নিচ্ছে না তারা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।